সর্বশেষ
বাংলাদেশ নৌবাহিনীর সদস্য মুকিবুল ইসলামের শেষ বিদায়, গার্ড অব অনার শেষে কোটালীপাড়ায় জানাজা ভূমিকম্পে ভেনেজুয়েলায় নিহত ১৭১৯, ভবন ক্ষতিগ্রস্ত প্রায় ৫৯ হাজার নিবন্ধন ছাড়াই ‘সমবায়’-দৌলতপুরে ‘স্বপ্নধারা’ নিয়ে চাঞ্চল্য পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া – নাটকীয় জয়ে শেষ ষোলোয় রোনালদোর পর্তুগাল প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে সারাদেশে একযোগে শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা ১৭ বছর পর দেশ একটি প্রকৃত কার্যকর সংসদ পেয়েছে’ — স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশ নৌবাহিনীর সদস্য মুকিবুল ইসলামের শেষ বিদায়, গার্ড অব অনার শেষে কোটালীপাড়ায় জানাজা
শিক্ষা

মাধ্যমিকের অর্ধ-বার্ষিক পরীক্ষার তারিখ পেছাল, নতুন নির্দেশনা

Reporter: অনলাইন ডেস্ক 12 Jul 2026 141 views

সারা দেশে স্কুল পর্যায়ের অর্ধ-বার্ষিক/প্রাক-নির্বাচনী পরীক্ষা ২৮ জুনের পরিবর্তে আগামী ১ জুলাই থেকে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৩ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর মো. সাখাওয়াত হোসেন খান সই করা চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের ২০ মে-এর প্রজ্ঞাপনের পরীক্ষার সময়সূচিতে অর্ধ-বার্ষিক/প্রাক-নির্বাচনী পরীক্ষার তারিখ ২৮ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত হওয়ার কথা। এর পরিবর্তে এসব পরীক্ষা আগামী ১ জুলাই থেকে শুরু হয়ে ১৬ জুলাই শেষ করার জন্য নির্দেশ দেওয়া হলো।

Share: Facebook X WhatsApp