সর্বশেষ
বাংলাদেশ নৌবাহিনীর সদস্য মুকিবুল ইসলামের শেষ বিদায়, গার্ড অব অনার শেষে কোটালীপাড়ায় জানাজা ভূমিকম্পে ভেনেজুয়েলায় নিহত ১৭১৯, ভবন ক্ষতিগ্রস্ত প্রায় ৫৯ হাজার নিবন্ধন ছাড়াই ‘সমবায়’-দৌলতপুরে ‘স্বপ্নধারা’ নিয়ে চাঞ্চল্য পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া – নাটকীয় জয়ে শেষ ষোলোয় রোনালদোর পর্তুগাল প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে সারাদেশে একযোগে শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা ১৭ বছর পর দেশ একটি প্রকৃত কার্যকর সংসদ পেয়েছে’ — স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশ নৌবাহিনীর সদস্য মুকিবুল ইসলামের শেষ বিদায়, গার্ড অব অনার শেষে কোটালীপাড়ায় জানাজা
বিনোদন

ব্র্যাড পিটের পর জীবনে আসেনি নতুন কেউ, জানালেন জোলি

Reporter: অনলাইন ডেস্ক 12 Jul 2026 160 views

হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি ব্যক্তিগত জীবন নিয়ে খুব কমই প্রকাশ্যে কথা বলেন। তবে এবার দীর্ঘদিনের নীরবতা ভেঙে নিজের সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন অস্কারজয়ী এই অভিনেত্রী। জানিয়েছেন, সাবেক স্বামী ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদের পর গত এক দশকে আর কাউকে ডেট করেননি তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জোলি বলেন, ২০১৬ সালে ব্র্যাড পিটের সঙ্গে আলাদা হওয়ার পর থেকে তার জীবনের সবচেয়ে বড় অগ্রাধিকার ছিল সন্তানদের দেখভাল এবং নিজের মানসিকভাবে সুস্থ হয়ে ওঠা। ফলে নতুন কোনো সম্পর্কে জড়ানোর সুযোগ বা আগ্রহ কোনোটিই তৈরি হয়নি।

অভিনেত্রীর ভাষ্য, ‘খুব সত্যি করে বলতে গেলে, বিচ্ছেদের পর আমি আর কাউকে ডেট করিনি। আমার সমস্ত মনোযোগ ছিল সন্তানদের এবং পরিবারের দিকে। জীবনের রোমান্টিক দিকটি নিয়ে ভাবার সময়ই পাইনি।’

ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির বিচ্ছেদ একসময় বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছিল। বিচ্ছেদের পর দীর্ঘ আইনি লড়াই শেষে ২০২৪ সালের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।

সাক্ষাৎকারে জোলি আরও জানান, গত কয়েক বছর তার জীবনে বেশ কঠিন সময় কেটেছে। তবে এখন তিনি নতুনভাবে জীবন শুরু করতে চান। নিজের স্বাধীনতা ফিরে পাওয়ার আকাঙ্ক্ষার কথাও তুলে ধরেন এই অভিনেত্রী।

তিনি বলেন, ‘আমি আবার নতুন করে বাঁচতে চাই। স্বাধীন হতে চাই। অতীতের কিছু অভিজ্ঞতা আমাকে ভেঙে দিয়েছে, কিন্তু এখন সামনে এগিয়ে যাওয়ার সময়।’

জোলি ও ব্র্যাড পিটের ছয় সন্তান রয়েছে- ম্যাডক্স, প্যাক্স, জাহারা, শিলো, নক্স ও ভিভিয়েন। অভিনেত্রীর মতে, তার মেয়েরাই তাকে নিজের পরিচয় ও আত্মবিশ্বাস ফিরে পেতে সবচেয়ে বেশি সাহায্য করছে। জোলি বলেন, ‘আমার মেয়েরা এখন বড় হয়ে গেছে। তারা শুধু আমাকে মা হিসেবে দেখে না, একজন নারী হিসেবেও দেখতে চায়। তাদের কাছ থেকেই আমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করার অনুপ্রেরণা পাই।’ এদিকে, জোলি যখন নিজের জীবন ও সন্তানদের নিয়েই ব্যস্ত সময় কাটিয়েছেন, তখন ব্র্যাড পিটের ব্যক্তিগত জীবনে এসেছে নতুন অধ্যায়। ২০২২ সাল থেকে গয়না ডিজাইনার ইনেস ডি রামনের সঙ্গে সম্পর্কে রয়েছেন এই অভিনেতা। তবে অতীতের কঠিন সময় পেরিয়ে নতুন করে বাঁচার যে প্রত্যয় অ্যাঞ্জেলিনা জোলি দেখিয়েছেন, তা এরই মধ্যে তার ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Share: Facebook X WhatsApp