সর্বশেষ
বাংলাদেশ নৌবাহিনীর সদস্য মুকিবুল ইসলামের শেষ বিদায়, গার্ড অব অনার শেষে কোটালীপাড়ায় জানাজা ভূমিকম্পে ভেনেজুয়েলায় নিহত ১৭১৯, ভবন ক্ষতিগ্রস্ত প্রায় ৫৯ হাজার নিবন্ধন ছাড়াই ‘সমবায়’-দৌলতপুরে ‘স্বপ্নধারা’ নিয়ে চাঞ্চল্য পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া – নাটকীয় জয়ে শেষ ষোলোয় রোনালদোর পর্তুগাল প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে সারাদেশে একযোগে শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা ১৭ বছর পর দেশ একটি প্রকৃত কার্যকর সংসদ পেয়েছে’ — স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশ নৌবাহিনীর সদস্য মুকিবুল ইসলামের শেষ বিদায়, গার্ড অব অনার শেষে কোটালীপাড়ায় জানাজা
জেলার খবর

বাংলাদেশ নৌবাহিনীর সদস্য মুকিবুল ইসলামের শেষ বিদায়, গার্ড অব অনার শেষে কোটালীপাড়ায় জানাজা

Reporter: আনিসুর রহমান 12 Jul 2026 162 views

আনিসুর রহমান: নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ: বাংলাদেশ নৌবাহিনীর সদস্য মকিবুল ইসলাম (এমই-১)-এর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, সহকর্মী ও এলাকাবাসীর মাঝে। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করার পর তাঁকে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তাঁর নিজ গ্রাম গোপালগঞ্জের কোটালীপাড়ায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

পরিবার ও সহকর্মী সূত্রে জানা যায়, সরকারি নম্বর ২০১৮০৬২০-এর মকিবুল ইসলাম দীর্ঘদিন অসুস্থ ছিলেন। প্রথমে তিনি বাংলাদেশ নৌবাহিনী হাসপাতাল, পতেঙ্গা, চট্টগ্রামে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে গত ২ জুলাই হাসপাতালে বাথরুম থেকে বের হওয়ার সময় দুর্ঘটনাবশত পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান।

এরপর তাঁকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তাঁর মস্তিষ্কে গুরুতর ক্ষতির বিষয়টি শনাক্ত করেন। পরে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঢাকা সিএমএইচে টানা ১০ দিন লাইফ সাপোর্টে চিকিৎসাধীন থাকার পর ১০ জুলাই ২০২৬ দুপুর ১২টা ১০ মিনিটে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

    মরহুম মুকিবুল ইসলাম এমই-১ বাংলাদেশ নৌ বাহিনী

মৃত্যুর পর বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে তাঁকে পূর্ণ সামরিক মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় নৌবাহিনীর সদস্যরা সামরিক আনুষ্ঠানিকতার মাধ্যমে সহকর্মীকে শেষ শ্রদ্ধা জানান।

পরে একই দিন এশার নামাজের পর গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার মানা গ্রামে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় আত্মীয়-স্বজন, এলাকাবাসী, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, মরহুমের পিতা এম. এ. কবির বাংলাদেশ নৌবাহিনীর একজন অবসরপ্রাপ্ত সদস্য (৯৩এ ব্যাচ)।

মকিবুল ইসলামের অকাল মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমেও শোক প্রকাশ করেছেন তাঁর সহকর্মী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা।

Share: Facebook X WhatsApp