সর্বশেষ
বাংলাদেশ নৌবাহিনীর সদস্য মুকিবুল ইসলামের শেষ বিদায়, গার্ড অব অনার শেষে কোটালীপাড়ায় জানাজা ভূমিকম্পে ভেনেজুয়েলায় নিহত ১৭১৯, ভবন ক্ষতিগ্রস্ত প্রায় ৫৯ হাজার নিবন্ধন ছাড়াই ‘সমবায়’-দৌলতপুরে ‘স্বপ্নধারা’ নিয়ে চাঞ্চল্য পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া – নাটকীয় জয়ে শেষ ষোলোয় রোনালদোর পর্তুগাল প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে সারাদেশে একযোগে শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা ১৭ বছর পর দেশ একটি প্রকৃত কার্যকর সংসদ পেয়েছে’ — স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশ নৌবাহিনীর সদস্য মুকিবুল ইসলামের শেষ বিদায়, গার্ড অব অনার শেষে কোটালীপাড়ায় জানাজা
জাতীয়

সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘দুলাভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি, অভিযান চলমান

Reporter: অনলাইন ডেস্ক 12 Jul 2026 149 views

খুলনার কয়রা উপজেলার বনপাড়া সংলগ্ন সুন্দরবনের গহীনে কুখ্যাত ডাকাত ‘দুলাভাই বাহিনী’র সদস্যদের সঙ্গে বাংলাদেশ কোস্ট গার্ডের রাতব্যাপী গোলাগুলির ঘটনা ঘটেছে। অভিযানে গুলিবিদ্ধ অবস্থায় তিনজন ডাকাত সদস্যকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার এবং পলাতক সদস্যদের গ্রেপ্তারে অভিযান এখনো চলমান রয়েছে।

শুক্রবার (২৬ জুন ২০২৬) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (২৫ জুন) রাতে খুলনা জেলার কয়রা থানার বনপাড়া সংলগ্ন সুন্দরবনের গভীরে বাংলাদেশ কোস্ট গার্ডের একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় বোটে অবস্থানরত ডাকাত সদস্যরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অতর্কিত গুলি চালায়। আত্মরক্ষার্থে কোস্ট গার্ড সদস্যরাও পাল্টা গুলি চালায়।

এ ঘটনায় এখন পর্যন্ত তিনজন ডাকাত সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং বাহিনীর পলাতক সদস্যদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। অভিযান শেষ হলে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে অভিযান এলাকায় পরিস্থিতি সম্পূর্ণ কোস্ট গার্ডের নিয়ন্ত্রণে রয়েছে। সাধারণ জনগণকে গুজবে বিভ্রান্ত না হয়ে আতঙ্কিত না হওয়ার এবং স্বাভাবিকভাবে চলাফেরা করার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া ডাকাত দলের সদস্যরা সুন্দরবনের অভ্যন্তরে কিংবা আশপাশের লোকালয়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করতে পারে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। কোনো তথ্য থাকলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানিয়ে কোস্ট গার্ড বলেছে, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে পুরস্কৃত করা হবে।

সূত্র: বাংলাদেশ কোস্ট গার্ডের প্রেস বিজ্ঞপ্তি।

Share: Facebook X WhatsApp