সর্বশেষ
বাংলাদেশ নৌবাহিনীর সদস্য মুকিবুল ইসলামের শেষ বিদায়, গার্ড অব অনার শেষে কোটালীপাড়ায় জানাজা ভূমিকম্পে ভেনেজুয়েলায় নিহত ১৭১৯, ভবন ক্ষতিগ্রস্ত প্রায় ৫৯ হাজার নিবন্ধন ছাড়াই ‘সমবায়’-দৌলতপুরে ‘স্বপ্নধারা’ নিয়ে চাঞ্চল্য পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া – নাটকীয় জয়ে শেষ ষোলোয় রোনালদোর পর্তুগাল প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে সারাদেশে একযোগে শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা ১৭ বছর পর দেশ একটি প্রকৃত কার্যকর সংসদ পেয়েছে’ — স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশ নৌবাহিনীর সদস্য মুকিবুল ইসলামের শেষ বিদায়, গার্ড অব অনার শেষে কোটালীপাড়ায় জানাজা
খেলাধুলা

উত্তেজিত হয়ে রেফারিকে কি বলেছিলেন মেসি?

Reporter: অনলাইন ডেস্ক 12 Jul 2026 158 views
বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে দারুণ এক অগ্নিপরীক্ষাই দিতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। মাঠের ফুটবলে প্রথমার্ধে আলবিসেলেস্তেরা লিড নিলেও দ্বিতীয়ার্ধে সমতা ফিরিয়ে সুইসরা ম্যাচ জমিয়ে তোলে।

শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে ৩-১ গোলের জয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে মেসিবাহিনী।তবে ম্যাচের এই চরম উত্তেজনার মাঝে ফুটবলবিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি ও পর্তুগিজ রেফারি জোয়াও পিনহেইরোর মধ্যকার মাঠের বাকবিতণ্ডা। প্রশ্ন উঠেছে, ঠিক কী কারণে রেফারির ওপর ক্ষোভে ফেটে পড়েছিলেন মেসি?

ম্যাচের একটি বিতর্কিত সিদ্ধান্তকে কেন্দ্র করে মাঠেই পর্তুগিজ রেফারি পিনহেইরোর মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে যান মেসি। রেফারির আচরণে স্পষ্ট অসন্তুষ্ট ও বিরক্ত আর্জেন্টাইন মহাতারকা আঙুল উঁচিয়ে সরাসরি তাকে সতর্ক করে বলেন, ‘ভালোভাবে কথা বলুন, অসম্মান করবেন না।

আমার সঙ্গে সম্মান রেখে কথা বলুন। আমি আপনার সঙ্গে সম্মান রেখেই কথা বলেছি।’

রেফারির সঙ্গে এই উত্তপ্ত বাক্যবিনিময়ের আগেই বড় এক ধাক্কা খেয়েছিলেন মেসি। ম্যাচের দ্বিতীয়ার্ধে সুইজারল্যান্ডের এক খেলোয়াড়ের সঙ্গে বল দখলের লড়াইয়ে গিয়ে ডান চোখে মারাত্মক আঘাত পান তিনি।

পরিস্থিতি এতটাই জটিল ছিল যে, পরবর্তীতে পানিবিরতির (ড্রিংকস ব্রেক) সময় দলের চিকিৎসকরা মাঠে নেমে তার চোখে বরফ দিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। তবে চোখের এই চোটও মাঠ থেকে থামাতে পারেনি ক্ষুদে জাদুকরকে। নিজে গোল না পেলেও পুরো ম্যাচ জুড়ে সুইস ডিফেন্সের ওপর একের পর এক আক্রমণের ঝড় তুলেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

Share: Facebook X WhatsApp