সর্বশেষ
বাংলাদেশ নৌবাহিনীর সদস্য মুকিবুল ইসলামের শেষ বিদায়, গার্ড অব অনার শেষে কোটালীপাড়ায় জানাজা ভূমিকম্পে ভেনেজুয়েলায় নিহত ১৭১৯, ভবন ক্ষতিগ্রস্ত প্রায় ৫৯ হাজার নিবন্ধন ছাড়াই ‘সমবায়’-দৌলতপুরে ‘স্বপ্নধারা’ নিয়ে চাঞ্চল্য পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া – নাটকীয় জয়ে শেষ ষোলোয় রোনালদোর পর্তুগাল প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে সারাদেশে একযোগে শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা ১৭ বছর পর দেশ একটি প্রকৃত কার্যকর সংসদ পেয়েছে’ — স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশ নৌবাহিনীর সদস্য মুকিবুল ইসলামের শেষ বিদায়, গার্ড অব অনার শেষে কোটালীপাড়ায় জানাজা
আন্তর্জাতিক

ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়ে জ্ঞান হারান ফিলিস্তিনি আন্দোলনকর্মী

Reporter: অনলাইন ডেস্ক 12 Jul 2026 130 views

অভিযোগ বা বিচার ছাড়াই আড়াই বছরেরও বেশি সময় ধরে আটক থাকার পর এক ফিলিস্তিনি আন্দোলনকর্মী ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। অনলাইনে শেয়ার করা ভিডিও ফুটেজে দেখা যায়, মুক্তির কিছুক্ষণ পরেই আবদুল্লাহ শাতাত নামের ওই ফিলিস্তিনি জ্ঞান হারান।

আন্দোলনকর্মীরা ইসরায়েলি কর্তৃপক্ষের বিরুদ্ধে শাতাতকে নির্যাতন ও অনাহারে রাখার অভিযোগ করেছেন। কারাগার থেকে বের হওয়ার সময় তাকে শীর্ণ ও দিশেহারা দেখাচ্ছিল।

গত মাসে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ বা বিচার ছাড়াই ফিলিস্তিনিদের ‘প্রশাসনিক আটকাদেশে’ বন্দি করার ইসরায়েলের ‘দীর্ঘ ইতিহাস’-এর নিন্দা জানিয়েছে।

সংস্থাটি বলেছে, এই নীতিটি তাদের ভাষায় ‘বর্ণবৈষম্যমূলক ব্যবস্থার’ একটি মূল উপাদান। অ্যামনেস্টির তথ্যমতে, বর্তমানে ৯ হাজারের এরও বেশি ফিলিস্তিনি পুরুষ, নারী ও শিশু ইসরায়েলি কারাগারে বন্দী রয়েছে।

চলতি মাসের শুরুতে প্রকাশিত একটি অনুসন্ধানে আল জাজিরা ফিলিস্তিনি বন্দিদের ওপর যৌন সহিংসতা, নির্যাতন ও অবমাননার ঘটনা নথিভুক্ত করেছে। এই অনুসন্ধানে বেঁচে যাওয়া ব্যক্তিদের সাক্ষ্যও অন্তর্ভুক্ত ছিল।

Share: Facebook X WhatsApp